সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মুরগী বহনকারী এক পিকআপ চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে তাড়াশ থানার পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ এপ্রিল) সকালে তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে গত রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যার পরে রাস্তার সাথে ধানের জমির পাশে ফেলে চলে যায়। স্থানীয় মহিলা ধানের জমির পাশে তার লাশ দেখতে পেয়ে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে দেখেন গলা কাটা লাশ পরে আছে। তৎক্ষনাত পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা
শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার Read more

ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ Read more

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার রংছাতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন