ময়মনসিংহের গৌরীপুরে জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টাঙাটিপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে সজিব আহমেদ ও তার শ্বশুর মোঃ রইছ উদ্দিন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন খবরে টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সজিবের দেহ ও ঘর তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি বলেন, শ্বশুর রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম তুলে তা দিয়ে সজিব মাদকের কারবার করে আসছিল। ইয়াবা জব্দের ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩
টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত Read more

ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে Read more

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ
ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সম্মান শেষ বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সকাল থেকে সড়ক Read more

কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন