যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর আনাদোলু এজেন্সির।তিনি বলেছেন, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্য ইসরাইল ও জেরুজালেম এলাকায় সতর্ক সংকেত বেজে উঠে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ফেলে। হুতি মুখপাত্র আরও জানান, ইসরাইলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন এসকর্টিং যুদ্ধজাহাজসহ দুটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলাও বাড়বে। হুতিরা এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদায়দা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। মূলত ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, Read more

মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে
মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে

ভারতের উত্তরপ্রদেশে মায়ের বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।সংবাদমাধ্যম এনডিটিভি Read more

কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা

কান্নার একচ্ছত্র অধিকার শুধু দুঃখেরই তা কিন্তু নয়। আনন্দে আবেগআপ্লুত হয়েও অনেকে কাঁদেন। দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট
কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহকারী প্রকৌশলী’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন