নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।তিনি বলেন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার।শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।১৬ বছর ধরে যে দাবি আদায়ে বিএনপি আন্দোলন করছে তা বাস্তবায়নে ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। জয়নুল আবদিন বলেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের নিয়ে ভাবনার কিছু নেই। রাজনীতির মাঠে আর কখনোই তারা আসতে পারবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া Read more

এবার মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত
এবার মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাপ্রধান বা চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে অবসরে যেতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সিদ্ধান্ত Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মো. মেহেদী হাসান (২২) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন