মোংলায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশন কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকায় তল্লাশী করে পরিত্যক্ত একটি বস্তা হতে সুন্দরবন থেকে শিকারকৃত হরিণের ৩১ কেজি মাংস, ১ টি মাথা ও ৪ টি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া
ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম সে দেশে হলেও মাঝেমধ্যেই ভারতের প্রশংসা করে সমালোচনার পাত্র হন এই ক্রিকেটার। ক্রিকেট মাঠে Read more

সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন
সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন

চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮

ইরানে গত ১৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫৩৮ জন এবং গ্রেপ্তার হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন