টাঙ্গাইলের মির্জাপুরে ১১ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। শুক্রবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল ও খাদিজা বেগম গত ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। তারা পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। সংসারে তাদের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। খাদিজা বেগম গোড়াই সাউথইস্ট টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মোজাম্মেল সিএনজি চালাতেন। বেশকয়েকদিন যাবৎ মেয়েটি তার মায়ের কাছে শরীরের বিশেষ অঙ্গে ব্যথার কথা জানান। তাকে কয়েকবার ব্যথার ঔষধও কিনে দেয়া হয়েছিল। কিন্তু ব্যথা কোনভাবে না যাওয়ায় কারণ উদঘাটনের চেষ্টা করেন মা খাদিজা। সর্বশেষ গত ৫ এপ্রিল রাতে মেয়ের মুখেই তিনি জানতে পারেন তার স্বামীই তাদের মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনা প্রকাশ করলে তাকে খুন করারও হুমকি দেন মোজাম্মেল। পরে খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ এপ্রিল মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মোজাম্মেল হোসেন। তাকে বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাতে র‌্যাব-৭ সদস্যরা ফেনী থেকে গ্রেপ্তার করেন।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এই ঘটনা মুখে আনা কষ্টকর। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও Read more

৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক Read more

সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম
সরবরাহ কম, হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম লাফিয়ে বেড়েছে। সরবরাহ সংকটের কারণে কালো ও সবুজ দুই জাতের মরিচের দাম Read more

শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 
শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ দফা দাবি ঘোষণা করেছে। সমাবেশে Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন