ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে, আজ শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা দেশব্যাপী একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। পোস্ট এবং ভিডিওতে উল্লেখ করা হয়, জুমার নামাজের পর সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘৮৭ এর কাফন আন্দোলন’-এর মতো কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে।এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল), শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে বসলেও আলোচনার ফলাফলে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাই আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একযোগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, অতিরিক্ত সচিবের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নের কোনো সুস্পষ্ট লিখিত প্রমাণ দেখাতে পারেনি মন্ত্রণালয়। বলা হয়েছে, নিয়োগবিধি সংশোধনসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তা নিশ্চিত করার মতো কোনো কাগজপত্র দেখানো হয়নি।তিনি বলেন, আমরা স্পষ্ট ফলাফল চাই। প্রতিশ্রুতির নামে আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যাদের সঙ্গে আলোচনা হওয়া দরকার, তারা কেউই উপস্থিত ছিলেন না। ফলে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হয় অতিরিক্ত সচিবকে। শিক্ষার্থীদের মতে, এটি ছিল একটি “নাটকীয় ও অপ্রস্তুত বৈঠক।কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, আমরা নাটকীয় বৈঠক প্রত্যাখ্যান করেছি। কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মশাল মিছিল করেছি। এখন আরও কঠোর কর্মসূচি আসছে।এর আগে বুধবার সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও, বৈঠকের আশ্বাসে তা সাময়িক স্থগিত করা হয়।আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?
হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?

চ্যাম্পিয়নস  লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডট। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প
মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প

পবিত্র যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের এক শক্তিশালী হাতিয়ার—এই বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করছেন Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

জাকসুর নতুন ভিপি কে এই জিতু?
জাকসুর নতুন ভিপি কে এই জিতু?

দীর্ঘ প্রতিক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন Read more

রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, আগামীকাল সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন