আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।তিনি বলেন, খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে টানা ১৭ দিন চিকিৎসা নিয়ে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। এখন হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক
ভৈরবে দুই নারী ছিনতাইকারী আটক

যাত্রী সেজে উঠেন বাস, ট্রেনে ও সিএনজিতে। বসেন অন্যান্য নারী যাত্রীদের পাশে। কৌশলে হাতিয়ে নেন স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনই Read more

কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় Read more

রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটির সরকার। বার্লিনের দাবি, শুধু অবকাঠামোয় হামলাই নয়—নির্বাচনী Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন