বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, বিচারকদের অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেই। সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বিচার বিভাগেও সীমাবদ্ধতা আছে। তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। আইন উপদেষ্টা বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন। আওয়ামী লীগ সরকারের সময় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে অনেকেই রাজনৈতিক বক্তব্য দিতেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। তিনি আরও বলেন, এ মামলায় ২ জনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে।‌ সেটি ৮ মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন। তার ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে Read more

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি

সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। Read more

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে
কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন