শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার গতি প্রশংসা কুড়িয়েছিল নতুন করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় এসে ফের দেখা গেল ব্যাটিং বিপর্যয়ের। ১৩৪ রানে ১ থেকে ১৭৭ রানে ৭ উইকেট। পাকিস্তানের লাহোরে ব্যাট হাতে বেশ সংগ্রামই করতে হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের। তাতে বিশ্বকাপে নিশ্চিত করার ম্যাচে কিছুটা হলেও ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪১ ওভার শেষে ১৭৭ রান। অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল ২০০ ছাড়িয়ে অনেকটা দূর যেতে পারবে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক এবং শারমিন আক্তারের ১১৮ রানের জুটি বাংলাদেশকে রেখেছিল বড় স্কোরের কক্ষপথে। কিন্তু আলিয়াহ আলাইনের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। ফারজানার ব্যাট থেকে আসে ৪২ রান। ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন। এরপরেই তাসের ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের মিডলঅর্ডার। দুই ভরসাযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি আর রিতু মণি ফিরে গিয়েছেন ক্রিজে থিতু হওয়ার আগেই। জ্যোতি করেছেন ৫ আর ১৫ রান রিতুর। স্বর্ণা আর ফাহিমাও পারেননি বিপর্যয় ঠেকাতে। ফারজানা এবং শারমিনের পর অতিরিক্ত থেকে এসেছে সর্বোচ্চ ২০ রান। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস
আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ Read more

সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে
সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে

আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে Read more

আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন