দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম।ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।তিনি আরও বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি-অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানান বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন।দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না।অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ Read more

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ
বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়া‌ণে শোক জানি‌য়ে‌ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ Read more

দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত
দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত

ভারতের রাজধানী দিল্লিতে বেশ কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁশফাঁস অবস্থা জনজীবনের। এরই মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ড্রিগ্রীর কোটা। এমন তাপপ্রবাহের Read more

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ Read more

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন