জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ। এসময় তিনজন দলিল লেখক এর বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকে খোঁজাখুঁজি করেন তাঁরা।সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, মূলত সাব-রেজিস্ট্রারের অফিসের দলিল রেজিষ্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অনিয়ম এবং দুর্নীতির তথ্য অনুসন্ধানে তাঁরা এ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট তিন সদস্যের একটি টিম অফিসে ঢুকে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং রেকর্ডপত্র দেখেন। এছাড়াও গত একমাসে কতগুলো দলিল হয়েছে তার তথ্যসহ সেবা গ্রহীতাদের তথ্য চান তাঁরা। অভিযানটি জামালপুর দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয়ের তিনজন উপপরির্দশক সিভিলে এসে এই অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করবে। এই ধারাবাহিকতায় আজ জামালপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয় হতে তিনজন উপপরিদর্শক সাব রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করেন। তারা দলিল রেজিস্ট্রেশনের ফিস আদায়ের তালিকা সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেন এবং তথ্য চেয়েছেন। তাদেরকে আমরা কিছু তথ্য দিয়েছি বাকি তথ্যগুলো দুদক অফিসে পাঠাবো। তিনি আরো বলেন, ‘সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে কোন প্রকার দুর্নীতি, ঘুষ, বাণিজ্য ও  অনিয়মের প্রশ্রয় নেই। যে কোনো সেবাগ্রহীতা দলিল ও জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এই জন্য আমার দ্বার সবার জন্য উন্মুক্ত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস
১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস

গাজা উপত্যকায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বোমাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ জন ইসরায়েলি Read more

এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন