মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানবন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।শিক্ষার্থীরা মানববন্ধনে বের হতে চাইলে প্রধান শিক্ষক রাশেদা বেগম ও তার সহযোগি খন্ডকালিন শিক্ষক আবুল কালাম ও আব্দুল হামিদ জুয়েল শিক্ষার্থীদের বাধাদেন এবং শারিরীকভাবে লাঞ্চিত করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন। তারা রাশেদা বেগমের অপসারণ চান।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক রাশেদা যোগদানের পর থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ে অভ্যন্তরীন কোন অডিট কার্যক্রম করতে দেননি। অনলাইনে বেতন ও ভর্তি ফি নেয়ার কথা থাকলেও তিনি রশিদ ছাড়া হাতে হাতে টাকা গ্রহণ করতেন। ছাত্রী ও অভিভাবকদের সাথে দুর্বব্যবহার করেন। তার স্বৈরাচারী আচরণে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ক্লাসে আসেন না। ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের লেখাপড়ারমান। মানববন্ধনে বিদ্যালয়ের ৩’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ
কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় কিসাসই এসব Read more

ইসরাইলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
ইসরাইলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির

ইরানে ইসরাইলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরাইলকে ‘কঠোর Read more

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল Read more

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে  প্রস্তুত রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন