রাজবাড়ীর পাংশায় গাছের মালিককে না বলে আম পাড়ায় এক শিশুশিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আবু শামীম সরদারের (৪৫) বিরুদ্ধে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে পাংশা উপজেলার মৌকুরি মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর পরই পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর বাবা।অভিযুক্ত আবু শামীম সরদার ওই এলাকার মৃত হবিবর সর্দারের ছেলে। নির্যাতনের শিকার শিশু রাফি (১০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে ও মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।ভুক্তভোগী শিশুর বাবা মোঃ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে খেলার ফাঁকে প্রতিবেশি আবু শামীম সর্দারের গাছ থেকে একটি আম পারে আমার ছেলে। এর জের ধরে শামীম সরদার আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এসময় ওর চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে শামীম সর্দার পালিয়ে যায়। এতে আমার ছেলে মারাত্মক জখম হয়। ছেলেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।‎‎এ বিষয়ে অভিযুক্ত শামীম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিউলের ছেলে রাফি প্রায়ই আমার গাছের আম পেড়ে নিয়ে যায়। কিন্তু আমি ধরতে পারি না। গতকাল (মঙ্গলবার) আমার গাছ থেকে আম পাড়ার সময় আমি দেখে ফেলি। পরে ওকে ধরে একটা থাপ্পড় দিয়ে গামছা দিয়ে গাছের সাথে বেধে রাখি, যেন ও ভয় পেয়ে আর পরবর্তীতে এরকম কাজ করার সাহস না পায়।‎পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন কত তাড়াতাড়ি হবে জানতে চেয়েছে রাশিয়া: খসরু
নির্বাচন কত তাড়াতাড়ি হবে জানতে চেয়েছে রাশিয়া: খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে Read more

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি
ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। হাইকোর্টের দেয়া এক রায়ে এমনটাই Read more

মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু
মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলডিডিপি প্রকল্পে কর্মরত কর্মকর্তা মেহেদী হাসান প্রকৃতপক্ষে কোনো সরকারি পশু চিকিৎসক নন। তিনি ওই কার্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন