ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের পর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ রতন মিয়া (৪৫)। তিনি মোঃ সোহরাবের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঝড়ের পর রতনের মেয়ে রিক্তা আক্তার (১৬), যিনি একজন এসএসসি পরীক্ষার্থী, বাড়ির পানির মটরের সুইচ অন করেন। কিন্তু মটরের সংযোগ দেওয়া তারের ত্রুটির কারণে পানির কলের পাশের টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়।এ সময় রিক্তা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তার এমন অবস্থা দেখে রতনের স্ত্রী চিৎকার শুরু করলে পরিবারের দুই সদস্যকে বাঁচাতে ছুটে যান রতন মিয়া। কিন্তু তিনি বিদ্যুতায়িত টিনের বেড়ায় লেগে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।স্থানীয়রা জানান, ঘটনার পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর দ্রুত রতন মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একজন বাবার এমন আত্মত্যাগে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ Read more

পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন শেষে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আপাতত Read more

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই
এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস হলো। তবে ভারত-পাকিস্তান বিতর্ক এখনও থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে
সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ Read more

ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!
ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গুজাবিল নামের একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত জলাশয় ঘিরে দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। মাত্র ২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন