ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন শেষে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আপাতত সব ধরণের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া এই আল্টিমেটামের মধ্যে কমিটি বাতিল না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে সন্ধ্যায় কমিটির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তারা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল বের করেন। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ব্যস্ততম এলাকা চৌরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে চৌরাস্তা এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরআগে ২৬ অক্টোবর থেকে তারা এই আন্দোলন শুরু করেন। ​​সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির একাংশের নেতা খোশবুর রহমান খোকন। তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে নতুন কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন।’তিনি আরো বলেন, ‘আমরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আগামী পাঁচ দিনের জন্য আমাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এই সময়ের মধ্যে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে। অন্যথায়, পাঁচ দিন পর আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক সিরাজুল হক সুজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর -১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) এ দলটির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দু’টি গ্রুপ পৃথকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং অপর গ্রুপের নেতৃত্ব রয়েছেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দু’জনই আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি নবগঠিত কমিটিতে শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে এই অভ্যন্তরীণ অসন্তোষের জেরে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধদের দাবি মেনে কমিটি বাতিল বা বহাল রাখা— পুরো বিষয়টিই এখন জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, Read more

পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা
পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা

সৌদি আরবের পবিত্র মক্কার আকাশে সূর্য কাবা শরিফের ঠিক উপরে অবস্থান করে, যা একটি বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী Read more

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম
বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

অবিরাম স্বপ্নে গড়া ইব্রাহিমের ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর Read more

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী
প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ Read more

শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন