খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার গত বছরের ১৭ নভেম্বর ৯২ জন আমদানিকারককে ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন সেদ্ধ এবং ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেয়।সর্বশেষ গত রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত সময়ে ২০০ মেট্রিক টন চাল আমদানি হয়। এ নিয়ে গত ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। প্রথমে সরকার ঘোষিত মেয়াদ শেষ হয় গত বছরের ২২ ডিসেম্বর। আশানুরূপ চাল আমদানি না হওয়ায় পর পর ৪ দফা সময় বাড়ায় সরকার। যার সর্বশেষ মেয়াদ গতকাল মঙ্গলবার ছিল। ব্যবসায়ীরা ১৫ দিন সময় বৃদ্ধির আবেদন করলেও তার কোন জবাব সরকারের পক্ষ থেকে এখনও আসেনি।মোটা চাল প্রতি মেট্রিক টন ৩৯০ থেকে ৪০০ মার্কিন ডলার। চিকন চাল প্রতি মেট্রিক টন ৪৫০ থেকে ৪৭০ ডলার মূল্যে আমদানি হয়। কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত সুবিধায এ চাল খালাস দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা।চাল আমদানিকারক আলাউদ্দিন জানান, সরকারি চুক্তি অনুযায়ী ১৫ এপ্রিল চাল আমদানির শেষ সময় ছিল। আমার এখনো ওপারে এক হাজার মেট্রিক টন চাল দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।আরেক চাল আমদানিকারক মো. মোশাররফ হোসেন জানান, বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত মোটা চাল প্রতি কেজি ৫৩ টাকা, চিকন চাল ৬৫-৭২ টাকা দরে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে।বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গতকাল মঙ্গলবার থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, চাল আমদানির বর্ধিত চতুর্থ ধাপের সর্বশেষ সময় ছিল গতকাল ১৫ এপ্রিল পর্যন্ত। গত ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ মেট্রিক চাল আমদানি হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পার হলেও মেলেনি খোঁজ
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পার হলেও মেলেনি খোঁজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ বন্ধুকে Read more

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে Read more

ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন