সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নেও।গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষর করা এসংক্রান্ত পরিপত্র জারি হয়। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।ওই পরিপত্রে বলা হয়, কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী/ স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ আছে।এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা পরিপত্রের অনুকরণে নির্দেশিত বিষয়গুলো অনুসরণের জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু
নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাত Read more

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক
কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক

কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে
এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে

এই মাসে ‘জুলাই সনদ’ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প
‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প

মাত্র একদিন আগেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। আর এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন