বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরও ২টি জলযানের নাম পরিবর্তন হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি জানিয়েছে, ২টি জলযানের মধ্যে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এর নাম পরিবর্তন করে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমভি আইভি রহমান’ এর নাম পরিবর্তন করে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।সম্প্রতি, বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জলযান দুটির নাম পরিবর্তনের ফলে কারো কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে (১৫ এপ্রিল) মহাব্যবস্থাপক (মেরিন), বিআইডব্লিউটিসি, ঢাকা এবং প্রিন্সিপাল অফিসার, নৌ-বাণিজ্য দপ্তর, চট্টগ্রাম বরাবর লিখিত আবেদন করা যাবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না এলে নতুন নামেই জলযানগুলোর কার্যক্রম পরিচালিত হবে।এর আগে, গত ফেব্রুয়ারি মাসে শেখ পরিবারের নামে থাকা বিআইডব্লিউটিসির চার নৌযানের নামে পরিবর্তন আনা হয়। সে সময়, এসটি শহীদ আ. রব সেরনাবিয়াতের স্থলে ‘এসটি ইলিশা’, এসটি শহীদ শেখ ফজলুল হক মনির স্থলে ‘এসটি শৈবাল’, এসটি শহীদ শেখ কামাললের স্থলে ‘এসটি গাংচিল’ এবং এসটি শহীদ সুকান্ত বাবুর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর মালিকানাধীন ‘এমভি তাজউদ্দিন আহমদ’ জলযানের রেজিস্ট্রেশন নাম্বর সি-২০৮০। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ এর পরিবর্তে ‘এমভি টেকনাফ’ এবং ‘এমভি আইভি রহমান’ এর পরিবর্তে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ Read more

মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন।মার্কিন বিমান বাহিনী জানায়, মঙ্গলবার লাস ভেগাসের Read more

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত
এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত

দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম Read more

‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’

‘সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল’ - এমন প্রশ্ন তুলেছেন গণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন