সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করে তারা। পরে অনুরোধে সড়কের পূর্ব পাশ খুলে দেয়। কিন্তু অপর দিকে অবরোধ চলছে। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে  কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষন করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।খোঁজ নিয়ে জানা গেছে,ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীর অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। ক্লাস বর্জনের পর আজ শতাধিক শিক্ষার্থী অবরোধের ডাক দেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।  মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস,সাইদুল জানায়,মেডিকেল কলেজের ছাত্র আমরা অথচ আমাদের মেডিকেলে ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল না থাকায় এখানে ক্লাস করে কি শিখব। এসব যদি না থাকে তাহলে কেন মেডিকেল কলেজ স্থাপন করা হল। অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশা পাশি আজ কে সড়ক অবরোধ করেছি।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে  বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ
বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ

বাংলা নববর্ষ—শুধু একটি তারিখ নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিনটি হলো পহেলা বৈশাখ। দিনটিকে Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন