নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি।বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরআজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাওয়া হবে, কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস একাধিকবার বলেছেন, আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি জোর দিয়ে বলছে, সরকারকে আরো সুনির্দিষ্ট করে বলতে হবে।ফেব্রুয়ারির শুরুতে বিএনপি নেতারা বলেছিলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে দলটির নেতারা এখন মনে করছেন, সরকার তার অবস্থান পরিবর্তন করেছে।গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে। তবে, জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়।আর জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ Read more

বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন Read more

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান
শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর Read more

‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!
‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন