কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।হিরো আলম নিজেই তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। তিনি জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আজ (১৬ এপ্রিল) জোহরের নামাজের পর মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার বাবাকে।জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন হিরো আলমের বাবা। কিছুদিন আগেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে। ওই সময় হিরো আলম জানিয়েছিলেন, সবাই যেন তার বাবার জন্য দোয়া করেন, যাতে তার বাবা সুস্থ হয়ে ফিরে আসেন সবার মাঝে।প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা হিরো আলম প্রায় সময়ই আলোচনায় থাকেন। কখনো মিউজিক ভিডিও, কনটেন্ট ও সমসাময়িক ইস্যুতে কথা বলে, আবার কখনো জাতীয় ইস্যুতে কথা বলে।এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন হিরো আলম। ২০২৩ সালের ওই নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছিলেন ১৯ হাজার ৫৭১ ভোট।বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছিলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড
কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল জব্দ এবং দোকানীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই Read more

সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত
সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন Read more

বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের
বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে Read more

টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)

ক্রিকেটএনসিএল টি-টোয়েন্টিরংপুর-রাজশাহীসকাল ১০টা, টি স্পোর্টসবরিশাল-ঢাকা মহানগরদুপুর ২টা, টি স্পোর্টসআহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনভারত-ওয়েস্ট ইন্ডিজসকাল ১০টা, স্টার স্পোর্টস ২তৃতীয় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াদুপুর ১২টা ১৫ Read more

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন