গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এ খবর প্রকাশিত হয়েছে ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইলে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে পেটাতে দেখা যায়। এপির বরাত দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন। ট্রাম্প ও মোদি ইসরাইলকে সমর্থন জানানোয় এমনটা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা প্রতীকী কফিন এবং সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক বিভিন্ন গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানিয়েছে।শেষে বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরাইলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া ও তারেক রহমান
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন