পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার বাড়িতে থাকা অপর একজন নারী ফাতেমা বেগম (৬৫)।স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে তার এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌঁড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশে লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থল পরিদর্শনণ করেছি। পরবর্তী করণীয় নির্ধারনের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন
ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন

উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের Read more

চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (১১ জুন) Read more

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস Read more

মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!
মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!

কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তথ্য নিয়ে যায়, Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনার পর স্ট্রোকজনিত কারণে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তির নাম লিটন Read more

আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা: মামুন
আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা: মামুন

জুলাই গণঅভ্যূত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দেন বলে দাবি করেছেন পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন