যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি।জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে জামায়াত আমির বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি।’লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, সে প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়। অনেক কথাই হয়েছে। তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি।জামায়াতের আমির শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২

২০১৯ সাল থেকে এক সঙ্গে পড়াশোনা। একই হলে একই রুমে অবস্থান। কাকতালীয় ভাবে এক রুমে থাকতে শুরু করেন চার বন্ধু। Read more

বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার Read more

উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে
পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে

পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা Read more

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল
যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল

'অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' - পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি Read more

পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড
পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড

পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন