ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে রাতের আঁধারে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।এর আগে, গত ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে চাল বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেললে ডিলারের লোকজন চাল ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে (৪ হাজার দুইশো ৯০ কেজি) ১৬৫ বস্তা চাল জব্দ করে। যার বর্তমান বাজারমূল্য দুই লাখ চৌদ্দ হাজার পাঁচশ টাকা।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ডিলারের সহযোগীদের ভাড়া করা স্থানীয় দুটি দোকানে দিনের বেলা চালের বস্তা আনা-নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মামলার ১ নং আসামি শহিদ মিয়ার ভাড়া নেয়া দোকানে চালের বস্তা লোড-আনলোড করা হচ্ছে এবং অপর একটি ভিডিওতে দেখা যায়, ২ নং আসামি চাঁন মিয়ার ভাড়া নেয়া দোকানে চালের বস্তা দুটি ভ্যানে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে।এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো: হাবিবুল্লাহ। তিনি জানান, ঘটনার দিন আমিই প্রথম রাতের আঁধারে সরকারি চাল বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলি এবং এলাকাবাসীদের নিয়ে আটক করতে গেলে তাঁরা চালের বস্তা ফেলে পালিয়ে যায়। এ ঘটনার সাথে ডিলার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদাম কর্মকর্তা সরাসরি জড়িত, নয়তো কিভাবে রাতের আঁধারে সরকারি চাল বিক্রি করে দেয় তাঁরা।অভিযোগের বিষয়টি অস্বীকার করে ফুলবাড়িয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সালাহ উদ্দিন বলেন, চালের বস্তা সরকারি গুদাম থেকে বের হওয়ার পর আমাদের কোন দায়দায়িত্ব থাকে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই দায়ভার সম্পূর্ণ ডিলারের ওপর। যেহেতু চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে, সেক্ষেত্রে তদন্ত করে ডিলারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মামলার বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চালের বস্তাগুলো জব্দ করেছে।  সোমবার (১৪ এপ্রিল)  রাতে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছি।চাল বিক্রির বিষয়ে জানতে ৫ নং দেওখোলা ইউনিয়নের ওএমএসের ডিলার মোঃ জিয়াউল হক আকন্দ,  জিয়াউল ইসলাম নয়ন ও  জিয়াউল হকের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ
নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। পুর্বশত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী Read more

‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো’
‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো’

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো বলে Read more

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৮ Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!
দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার দুই সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে Read more

স্বর্ণের দাম ভরিতে কমলো ৬৫৯০ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৬৫৯০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন