ভোলার চরফ্যাশনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দন্ডিত ওই শিক্ষককে পরীক্ষা গ্রহণের দ্বায়িত্ব থেকে অব্যহতি ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা ৮ নম্বর কক্ষে আরবি দ্বিতীয় পত্র পরিক্ষায় এক শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী এই দণ্ড প্রদান করেছেন। দন্ডিত ওই শিক্ষক আসলামপুর কালিয়া কান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত আছেন।ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, দণ্ডিত শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ৮নং কক্ষের দাখিল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। ওই কক্ষে আসলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরিক্ষা চলাকালীন সময়ে তিনি এক শিক্ষার্থীর খাতায় লিখে দেন। ওই কেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত পরিদর্শক চরফ্যাশন সরকারী কলেজের অধ্যাপক ইকবাল হোসেন পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার সময় ওই শিক্ষককে হাতে নাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শিক্ষককে অর্থদন্ডে দন্ডিত করেন এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতিসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।কেন্দ্র সচিব মাওলানা মো. নুরুল আমিন জানান, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার কেন্দ্রে ১৪টি পরীক্ষাকক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তারপরও ভুল বুঝাবুঝি থেকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।এদিকে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে মো. শাহীন নামের একজন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মো.শহীদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী জানান, পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অভিযোগে তাকে অর্থদণ্ডিত করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের Read more

ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের
গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন