হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।অফিস আদেশে জানানো হয়, ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মো. নাজমুল ঠাকুর নামে ইটনা সদর ইউনিয়নের বলদা খেয়াঘাট থেকে শেরপুর সেতু পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার ডুবন্ত বাঁধ নির্মাণ প্রকল্প বাঁধ মেরামতের একটি কাজ রয়েছে। এর প্রাক্বলিত মাটির পরিমাণ ৯ হাজার ৬ দশমিক ৫৩ ঘন মিটার। প্রাক্বলিত ব্যয় ১৯ লাখ ৩৫ হাজার টাকা। আফজাল হুসাইনের দাবি এই কাজটিই তিনি করেন। নাজমুল ঠাকুর তাঁর ব্যবসায়ী পার্টনার। নাজমুল ঠাকুরও বিষয়টি স্বীকার করেন।এর আগে, কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে ১৮ লক্ষ টাকার কাজ করে ১০ লক্ষ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের ওপরে টাকা আইনা আগের জিলাপি খাওয়াইতাম। দোয়াডা হইলো সবার আগে।’ অভিওতে ওসিকে আরও বলেন, ‘ঠিক আছে তাহলে, জিলাপির অপেক্ষায় রইলাম নাকি?’এ সময় অপর পক্ষ থেকে বলতে শোনা যায়, ‘শুধু জিলাপি না, অন্য কিছু?’ ওসি বলেন, ‘না না, জিলাপি হইলেই হইব। এক প্যাঁচ আধা প্যাঁচ জিলাপি দিলে হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইল আর কী, বোঝ না?’ এ সময় ছাত্রনেতা বলেন, ‘বিলটিল পাই, একটা অ্যামাউন্ট দেখব নে।’ এ কথার উত্তরে ওসি বলেন, ‘ঠিক আছে।’খোঁজ নিয়ে জানা যায়, ওসির সঙ্গে মুঠোফোনে ওই কথোপকথনে অপর প্রান্তে ছিলেন আফজাল হুসাইন ওরফে শান্ত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক। তিনি ইটনা সদর ইউনিয়নের ফসলরক্ষা বাঁধের কাজ করেছেন।এর আগে গতকাল সোমবার (১৪ এপ্রিল) ‘টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন’ এ শিরোনামে  সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশ করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। ওই থানায় নতুন ওসি মো. জাফর ইকবালকে দেওয়া হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির ৩ নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির ৩ নেতা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা Read more

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন Read more

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ Read more

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন