পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা দুটি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ‘দেবীগঞ্জের সর্বস্তরের সাধারণ নাগরিক’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আশ্রয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত নারী-পুরুষসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।ভুক্তভোগী সাংবাদিক লালন সরকার আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ এপ্রিল পঞ্চগড় আদালতে দায়ের হওয়া দুটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। অপর দুই আসামি হলেন, শাকিল ইসলাম ও হালিম। মামলা দুইটির একটি দেবীগঞ্জ থানাকে ও অপরটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।প্রথম মামলার বাদী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য নূরজামান মামলায় উল্লেখ করেন, আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি বিক্রির অভিযোগে সাংবাদিক লালন একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর আগে লালন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না পেয়ে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য ছড়ান বলে অভিযোগ ইউপি সদস্যের।দ্বিতীয় মামলায় বাদী এক নারী অভিযোগ করেন, আশ্রয়নে থাকা অবস্থায় হালিম নামের এক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ২৯ মার্চ দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে লালন অভিযুক্ত হালিম ও ওই নারীর সাক্ষাৎকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন, যেখানে নাম-পরিচয় প্রকাশ করে এবং দেহব্যবসার অভিযোগ এনে সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।মঙ্গলবারের মানববন্ধনে আশ্রয়নের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। ইউপি সদস্য নূরজামান ওই নারীকে মামলা করতে প্ররোচিত করেছেন বলেও দাবি তাদের।সাংবাদিক লালন বলেন, একই নারীর ভিডিও অনেকেই ফেসবুকে শেয়ার করলেও মামলা করা হয়েছে কেবল আমার নামে। ইউপি সদস্যের যেই ঘটনাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে, সেটা প্রায় দুই মাস আগের। এতদিন পরে মামলা করা থেকেই স্পষ্ট হয়, এটি পরিকল্পিত।মামলার অপর আসামি শাকিল ইসলাম বলেন, আমি ইউপি সদস্যের নানা অনিয়ম নিয়ে এলাকায় সরব থাকি। সে কারণেই আমাকে হয়রানিমূলকভাবে দুই মামলায় জড়ানো হয়েছে।ওই নারীর দায়ের করা মামলার স্বাক্ষী ইউসুফ আলী বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে স্বাক্ষী করা হয়েছে, সেটাও আমি পরে জেনেছি।ইউপি সদস্য নূরজামানের দায়ের করা মামলার স্বাক্ষী হেলাল বলেন, ঘটনার কিছুই জানি না। কেন আমাকে স্বাক্ষী করা হয়েছে, মেম্বারকে জিজ্ঞেস করেছিলাম।উভয় মামলার প্রথম স্বাক্ষী কদম বলেন, ঘটনার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে তারাই ভালো জানে। মামলা হওয়ার পর জানতে পারি, আমাকে স্বাক্ষী করা হয়েছে।এ বিষয়ে ইউপি সদস্য নূরজামান বলেন, সাংবাদিক লালন আমার কাছে চাঁদা চেয়েছে, এটা সত্য। মানববন্ধনে যারা বক্তব্য দিয়েছেন, তারা আসামির আত্মীয়—বাবা, মা, ভাই।সাক্ষীর বিষয়ে তিনি বলেন, ইউসুফই সবার আগে লালনের ভিডিও আমাকে দেখিয়েছিল। সে কারণেই তাকে সাক্ষী করেছি। তবে নাম দেওয়ার আগে তাকে কিছু বলিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা Read more

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার
টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে নগরীর পুবাইল থানাধীন Read more

তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি
তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। Read more

টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের
টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন Read more

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন