বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ীতে আ.লীগের ১০ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপু‌রে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন চাইলে রাজবাড়ীর ১নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ জামিন নামঞ্জুর করে কারাগা‌রে পাঠানোর আদেশ দেন।আসামীরা হলেন, কারাগা‌রে প্রেরণকৃত আসামীদের ম‌ধ্যে ছি‌লেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপি‌ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপ‌তি ও জেলা প‌রিষদের সা‌বেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সাধারন সম্পাদক ফি‌রোজ বিশ্বাস, রিংকু, মা‌নিক সরদার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী।রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ১০ আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তারা নিম্ন আদালতে হাজিরহয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, গত বছরের ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও Read more

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের

যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার Read more

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন