ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও নেই কোন দৃশ্যমান উন্নয়ন, চোখে পড়ছে না সংস্কারের কোন উদ্যোগ।ফুলপুর পৌরসভা প্রতিষ্ঠার ২ যুগ পার হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিতই রয়ে গেছে পৌরবাসী। সড়ক, ড্রেনেজ, লাইটিং ও অন্যান্য নাগরিক সুবিধা অনেকের কাছেই এখনো স্বপ্নের মতোই। এমনকি পৌর এলাকা ঘোষণার পর আজও যেসব এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, তা-ও আছে।সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, শিববাড়ি ও গ্রীণ রোডে খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানাভাবে বিপাকে পড়ছেন বাসিন্দারা।গ্রীণ রোড এলাকার বাসিন্দা ও জারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, বহুদিন হয়ে গেল এই রোডে কোন সংস্কার হয়নি। ড্রেনেজ ব্যবস্থাও খুবই নাজুক, আমরা কষ্টে আছি।রিক্সাচালক রুবেল মিয়া বলেন, এই রাস্তায় রিক্সা নিয়ে যাওয়া যায় না। উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আসলে পাশ কাটানোই কষ্ট হয়ে যায়।পৌরসভা সূত্রে জানা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত ফুলপুর পৌরসভার শুরুতে কিছু সড়ক পাকা হলেও অধিকাংশই এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। সাবেক মেয়র মি. শশধর সেন আশ্বাস দিলেও কোন অগ্রগতি হয়নি বলেই দাবি এলাকাবাসীর।জানতে চাইলে পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক বলেন, পৌরবাসীর জন্য কাঙ্ক্ষিত উন্নয়ন ও সেবাদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ৫টি সড়কের কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, এডিবির একটি বরাদ্দ আছে। প্রায় ২৫টি প্রকল্প দেওয়া হয়েছে। এগুলো চলতি জুলাই মাসেই কাজ শুরু হবে। জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে একটি বড় ড্রেন করার উদ্যোগ নেয়া হয়েছে। ওই ড্রেনটি হলে ওই এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।শিববাড়ী রোড ও গ্রীণ রোড সংস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সড়কগুলো উন্নয়নের জন্য বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক
সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক

জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য মতে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা Read more

মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন