তিন দিনের সফরে আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন।  চলমান সংষ্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে, তা জানতে চাইবেন।  এ সফরের সময় তিনি সফরকালে বিএনপি, জামায়েত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন।মিয়ানমারের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) বাস্তবায়নে বাঁধা হিসেবে দেখছে।  কারণ মিয়ানমারের কিছু এলাকা বাদে দেশটির সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই।  আর বর্তমানে বিশ্বে মিয়ানমার সকল ধরনের অপকর্ম, যেমন– মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে আটকে রাখা, নারী ও শিশুসহ মানব পাচারের অন্যমত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।  এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতিতো রয়েছেই। এ সকল কর্মকাণ্ডের সঙ্গে দেশটির সেনাবাহিনীসহ বিদ্রোহী স্বসস্ত্র সংগঠনগুলোও জড়িত।  এ ছাড়া বিভিন্ন দেশের অপরাধীরাও এসব অপরাধমূলক কার্যক্রম মিয়ানমারের মাটিতে বসে চালাচ্ছে।  ফলে পুরো পরিস্থিতিই আলোচনায় আসবে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে।এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। ফলে দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা
কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে Read more

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর

ইসরায়েলি হামলার ভয়ে সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে মিসর। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন