নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ বৈশাখীমেলা ও সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। আবহমান বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা ও  সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ ।উৎসব উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে জমকালো আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং বেরংয়ের বাতি ও বিভিন্ন  গ্রামীন মোটিভ দিয়ে সাজানো হয়েছে।এদিন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত  হয়। ১৯৭৫ সালের ১২ মার্চ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবে ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈচিত্র্যময় কারুপণ্যের সমাহার রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীদের এখানে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। উৎসবে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র-নৃ গাষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ পাচ্ছেন তারা।এছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই থাকছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।পক্ষকালব্যাপী এ মেলা  চলবে ১৪ এপ্রিল থেকে  ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা  পর্যন্ত চলবে ৷

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক
বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক

বান্ধবীকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফাহিম (২১) নামে এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, বিশ্বের শক্তিশালী ও নিষ্ঠুর কয়েকটি দেশ বা নেতা যদি নিজের ইচ্ছামতো Read more

লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে সংঘর্ষে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন আরও ১৫-২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দি‌কে উপজেলার Read more

মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা বাণিজ্যর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ Read more

আমতলী আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা
আমতলী আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণকাজে উপজেলা প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন