নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬১ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মালখানা পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান মিয়া।মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পরে এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে সার্কিট হাউজ এলাকার ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ টাকা, ১০ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। বাকি টাকা ও স্বর্ণালংকার শনিবার (১২ এপ্রিল) রাতে রাজশাহীর নওহাটা এলাকায় পুলিশ কনস্টেবল আল আমিনের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।ডিআইজি মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, মালখানায় আরও কী কী চুরি হয়েছে তা যাচাই চলছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের নজরে আসে। পরে সদর থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে হেফাজতে নেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী
ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম দুই ব্যাচ থেকে ৭০ জনের বেশি শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন