ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম দুই ব্যাচ থেকে ৭০ জনের বেশি শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।বিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৬৮ জন উত্তীর্ণের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং আরও নাম যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এতে মোট সংখ্যা ৭০-এর বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।গত রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং ২০২৬ সালের ১৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় উত্তীর্ণরা আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশায় যুক্ত হতে তাদের ছয় মাসের মধ্যে নির্ধারিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিতে হবে।বিভাগের শিক্ষকরা এই অর্জনকে নতুন বিভাগের জন্য গৌরবজনক বলে উল্লেখ করেছেন। সহকারী অধ্যাপক সাহিদা আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক হিসেবে তার জন্য বিশেষ অর্জন।বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের অধীনে আইন, আল-ফিকহ অ্যান্ড ল এবং আইন ও ভূমি প্রশাসন—এই তিনটি বিভাগ রয়েছে। এর মধ্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগটি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ
এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার Read more

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি Read more

যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন