বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে সোমবার (১৪ই এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা।দিবসটি পালনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ৭টায় কে.আর মার্কেট থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এরপর সকাল ৮ টায় শিক্ষক সমিতির পরিচালনায় শিশু-কিশোর কাউন্সিল, সংগীত সংঘ ও সাহিত্য সংঘ ও মহিলা সংঘের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও নববর্ষ আয়োজনের অনুষ্ঠানে আরও ছিল শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা, বালিশ খেলা, হাডুডু খেলা যেমন খুঁশি তেমন সাঁজোসহ নানা ধরনের বর্ণীল আয়োজন।বর্ষবরণ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই দেশের মাটি আর বাতাসে গড়ে ওঠা একজন সাধারণ মানুষ হিসেবে বৈশাখের আগমন সব সময়ই আমাকে আলোড়িত করে। এই আয়োজন আমাদের আবহমান বাংলার ঐতিহ্য বহন করে। প্রতিবছর এই উৎসব নতুনের বার্তা নিয়ে আসে।”তিনি আরও বলেন, আনন্দ উদযাপনে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব অপরিসীম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও আবাসিক এলাকাবাসীর কথা মাথায় রেখে সীমিত শব্দে ও নিয়মশৃঙ্খলার মধ্যেই উৎসব পালন করা উচিত।সবশেষে দুপুর দেড়টায় দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও মন্দির গুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে তাপমাত্রা পারদ নামলো ৭ ডিগ্রিতে
যশোরে তাপমাত্রা পারদ নামলো ৭ ডিগ্রিতে

যশোরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (৩১ ডিসেম্বর) পর পর দুই দিন Read more

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের Read more

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের বিএম শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে গলাচিপা সদর Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন