মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুভ (২৮) ও শীমন (২০) নামের দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এতে অংশ নেন জেলা শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। পরে বেলা সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় কিলঘুষি ও সংঘর্ষে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমি মিছিলের অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তা আমি দেখিনি। পরে আমার নেতাকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কথা কাটাকাটির জোরে কয়েকজনের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে তারা নিজেরাই তা মিটিয়ে নিয়েছে। কোনও পক্ষ অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

ইথিওপিয়ায় গির্জায় কাঠামো ভেঙে নিহত ৩৬
ইথিওপিয়ায় গির্জায় কাঠামো ভেঙে নিহত ৩৬

ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই Read more

গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা
গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৫টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র-শিবিরের Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন