চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন শরীর ক্লান্ত ও জর্জরিত, তখন এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন স্বর্গীয় শান্তি। শুধু স্বাদেই নয়, আখের রস শরীরের জন্য এক অনন্য উপকারী পানীয়। এই সাধারণ পানীয়টির ভেতর লুকিয়ে আছে নানা স্বাস্থ্যগুণ। দক্ষিণ-পূর্ব এশিয়া , ভারতীয় উপমহাদেশ, উত্তর আফ্রিকা, প্রধানত মিশর এছাড়াও দক্ষিণ আমেরিকা বিশেষ করে ব্রাজিলে এর চাহিদা ব্যাপক। গ্রীষ্মকালে আখের রস পান করলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-শরীরে শক্তি জোগায় :আখের রসে থাকা প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট-এর মতো পুষ্টি উপাদান  শরীরের জন্য খুবই উপকারী। গ্রীষ্মকালে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে এই পানীয়র তুলনা নেই। গরমকালে আখের রস পান করলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়াও শারীরিক ক্লান্তি দূর হয়ে মেজাজ ভালো হয়। আখের রস শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি শারীরিক ক্লান্তিও কমায়। কারণ, এতে কার্বোহাইড্রেট ও প্রোটিন ভরপুর থাকে।রক্তাল্পতা দূর করে : রক্ত স্বল্পতার কারণে হওয়া রক্তাল্পতা নিরাময়ে আখের রস দারুণ কার্যকর। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এই রস শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যারা রক্তাল্পতায় ভোগেন,তারা নিয়মিত আখের রস পান করলে উপকার পাবেন।হজমের জন্য ভালো : আখের রস হজমের জন্য বেশ উপকারী। কারণ এতে থাকা পটাশিয়াম পেটের পিএইচ মাত্রা বজায় রাখে এবং হজমের রস নিঃসরণে সহায়তা করে। এছাড়াও, এতে থাকা ফাইবার হজমকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে।জন্ডিসের জন্য ভালো : গ্রীষ্মকালে অনেকেই জন্ডিস রোগে আক্রান্ত হন। তবে, আয়ুর্বেদ অনুসারে, আখের রস জন্ডিসের জন্য সেরা প্রতিকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আখের রসে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বৈশিষ্ট্য রয়েছে। এ কারণে গরমে প্রতিদিন আখের রস পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে অনেক রোগ ও সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়।লিভারের জন্য ভালো: আখের রস লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এই রস খেলে শরীর থেকে টক্সিন বের করে দেয়। এর পাশাপাশি লিভারকে ডিটক্সিফাই করতেও কাজ করে আখের রস। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট লিভারের সংক্রমণ প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে।হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো : আখের রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান  হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিদিন আখের রস পান করলে বাতের ব্যথার মতো হাড় সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মেলে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও যাত্রী সরোয়ার হোসেন (৭৫) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও Read more

কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ
কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘লুকিয়ে থাকার’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন