ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।শহীদ রাব্বি ঢাকার মিরপুরের তা’লীমুল ইসলাম মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র ছিল এবং ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। তিনি বাঁশবাড়িয়া গ্রামের জুয়েল মাতব্বরের ছোট ছেলে।রাব্বির বাবা জুয়েল মাতব্বর জানান, ২০২৪ সালের ১৯ জুলাই রাতে মিরপুরের ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র-জনতার একটি মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। এসময় রাব্বি দৌড়ে একটি ভ্যানগাড়ির নিচে আশ্রয় নিলেও পুলিশের ছোড়া গুলি তার বুকে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশের চেষ্টা ছিল লাশ ছিনিয়ে নেওয়ার, তবে জনতার বাধায় তা সম্ভব হয়নি।ঘটনার রাতেই পরিবারের পক্ষ থেকে রাব্বির মরদেহ গলাচিপায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় রাজনৈতিক নেতারা বাধা দেয় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন জুয়েল মাতব্বর। ফলে বাধ্য হয়ে তিনি রাব্বির লাশ মিরপুর গোরস্থানে দাফন করেন।গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করলে বিচারিক আদেশে গত ১০ এপ্রিল মিরপুর গোরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়। রবিবার (১৩ এপ্রিল) তার ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পটুয়াখালীর গলাচিপার উদ্দেশে রওনা হন।সোমবার ১৪ এপ্রিল ভোররাতে মরদেহ নিজ বাড়ি পৌঁছায় এবং সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান।এদিকে, এ ঘটনার জেরে রাব্বির পরিবারের পক্ষ থেকে ঢাকার কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক মো. বাশার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ
শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র ঘেরাও Read more

সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার

সৌদিআরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।গতকাল সৌদিআরবের জেদ্দা Read more

হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন
হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন

হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। তাদের মন থেকে মায়া-দয়া উঠে যাবে। Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন