হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রি করা মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার আমরা হালি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করেছিলাম। কিন্তু গত দুই দিন ধরে পাইকারিতে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল ৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে যে দামে কিনেছি তাতে ৫০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।এই ব্যবসায়ী বলেন, আড়তে গেলেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আজ তো আড়তে গিয়ে শুনলাম ফরিদপুরেই নাকি পেঁয়াজের কেজি ৫০ টাকা হয়ে গেছে। তার মানে ঢাকায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। কারণ ঢাকায় এখন সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে দাম বাড়লে ঢাকায় দাম বাড়বে এটাই স্বাভাবিক।রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। গত শুক্রবার এই বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে এখানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।এদিকে, শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা নিম্নমানের পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ টাকা। আর বাছাই করা ভালো পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবার এই বাজারে ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা কেজি ছিল। আর নিম্নমানের পেঁয়াজের কেজি ছিল ৪৫ টাকা। অর্থাৎ বাজারটিতে তিনদিনের ব্যবধানে ভালো মানের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পা‌কিস্তা‌ন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্প‌তিবার (২৬ Read more

বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, এই দিনটিতে বিশ্ব গাধা দিবস পালিত হয়। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন Read more

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় Read more

ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি
ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি

গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান Read more

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া
সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত
সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন