মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) চারজন আসামির বিরুদ্ধে এই মামলার চার্জসিট আদালতে দাখিল করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অন্যান্য আসামিদের ক্ষেত্রে হত্যার হুমকি ও ঘটনার তথ্য গোপন রাখার বিষয় উল্লেখ করা হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানায়, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে রোববার বিকালে চার্জশিট দাখিল করা হয়েছে।চার্জশিটে নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ ও সজিবের ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি দেখায় এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু আছিয়া গেলো ৫ই মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন। আছিয়া চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ মৃত্যুবরণ করে। ধর্ষণের প্রতিবাদ, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়
বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। প্রতি মণ Read more

‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
‌‘পুশইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত Read more

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন