ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার এ তথ্য জানিয়েছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর পর জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে, তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল।গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। সামিতে হামলার পর ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। সেরহি স্টারনেনকো নামে এক ব্যক্তি এক্সে লিখেছেন, “রোববার : ইস্টারের আগে খ্রিষ্টান ছুটির দিন। সামিতে বেসামরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এটি করেছে। কিন্তু কিছু ভাববেন না স্টিভ উইটকোফ (ট্রাম্পের দূত) পুতিনকে ধন্যবাদ জানাবে এবং তার রক্তাক্ত হাত লেহন করবে।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা
আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একদল তরুণ নিজেরাই হাতে তুলে নিলেন কাস্তে আর কোদাল। দিনভর পরিশ্রম Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব
হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব

ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব Read more

যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে।বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুবক Read more

গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!
গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!

গাজীপুরের কাশিমপুরে পুলিশের এক অভিযানে ৪৫ জন নারী-পুরুষ আটক হলেও, পুরো ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ- আয়নাবাজি করে প্রকৃত অপরাধীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন