জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে মেয়েটি।রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া। এর আগে শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার ঝালুপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই ছাত্রী। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে অভিমানে মেয়েটি ব্রিজ থেকে ঝারকাটা নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ছাত্রীর বাবা দুদু মিয়া জানান, চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তার মেয়ে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বান্ধবীর কাছ থেকে সাজেশন আনতে বের হয়। বিকাল গড়ালেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করি। সন্ধ্যায় নিপ্পন নামের এক ব্যক্তি এসে জানায়, আমার মেয়ে হাসপাতালে ভর্তি।তিনি আরও বলেন, আমার মেয়ে প্রেমের ফাঁদে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রতারণার শিকার হয়ে সে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

ঈদুল ফিতরের আগে দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার Read more

ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

ফুলপুরে ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান
ফুলপুরে ভাঙছে নদীর পাড়, বিলীন হওয়ার পথে শিক্ষা প্রতিষ্ঠান

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মালিঝি নদীভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিনিয়ত নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে Read more

গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন