গাজার হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা ও সার্জারি বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর হাসপাতালের দুইতলা ভবন থেকে আগুন ও ধোঁয়া উঠছে। হাসপাতালের শয্যাশায়ী রোগীসহ অনেকেই আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।স্থানীয় বরাত দিয়ে বিবিসি জানায়, এই হামলায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং সার্জারি বিভাগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গাজা শহরের প্রধান এই চিকিৎসা কেন্দ্রটিতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর রোগী ও চিকিৎসকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।এই ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি করেছে।এই হামলায় গাজা অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় চিকিৎসা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল আজ রোববার (১২ অক্টোবর), মুখোমুখি খুলনা ও রংপুর বিভাগ। লাহোরে শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) Read more

জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় খেজুর গাছে ভরপুর ছিল। শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে Read more

মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা
মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর মৃত্যুর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও ইসলামী ছাত্রসেনা ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন