মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দেয়া হয়।এদিকে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি কোনও অপরাধে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে নিয়মিত প্রক্রিয়ায় গ্রেপ্তার না করে কেন ‘বিশেষ ক্ষমতা আইনে’ বিতর্কিত ‘প্রতিরোধমূলক আটক’ করা হলো।এ ঘটনার প্রেক্ষাপটে শনিবার (১২ এপ্রিল) ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।আটক করার সময় মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসেছিলেন। তিনি তখন বলছিলেন, তাঁকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। এর পর থেকে এই মডেলের নিখোঁজ হওয়ার আলোচনা সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচিতজন ও সচেতন নাগরিকদের অনেকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তবে পুলিশ জানায়, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তাঁকে আইন অনুযায়ী আটক করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়

বাংলাদেশের বিনোদন তথা চলচ্চিত্র অঙ্গনে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কেবল পর্দার নায়ক বা নির্মাতা হিসেবে সীমাবদ্ধ নয়। অস্ত্র Read more

কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি
কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর Read more

ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আরেক শিশুর বিরুদ্ধে। ভৈরব থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন