গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইসরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।এদিন সকাল থেকেই দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ। সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিনিধিরা ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা। এক মঞ্চে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাই ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান।নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। শনিবার সকাল থেকেই ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪
ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৬দিন আটকিয়ে রাখার পর ধর্ষণ করার অভিযোগে নারী সহযোগীসহ ৪ জনকে Read more

চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত
চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক Read more

মিরসরাই সংঘর্ষ: পুলিশের উপস্থিতি প্রশ্ন করায় ওসির ক্ষুব্ধ জবাব!
মিরসরাই সংঘর্ষ: পুলিশের উপস্থিতি প্রশ্ন করায় ওসির ক্ষুব্ধ জবাব!

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে গতকাল (১৪ এপ্রিল) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন Read more

শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) মেডিকেল Read more

বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বনানী Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন