বাগেরহাট থেকে তিন বছরের শিশু সিনথিয়া আহমেদ শিফা (৩) অপহরণের ঘটনায় জীবন আহমেদ হৃদয় (২৫) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র‍্যাব ১২ কুষ্টিয়া। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত অপহরণকারী জীবন আহমেদ হৃদয় নিলফামারী সদর থানার চরচড়াবাড়ী এলাকার দক্ষিণ পাড়ার মৃত হেদায়েতুল ইসলাম ও মাছুমা বেগমের ছেলে। উদ্ধারকৃত ভিকটিম সিনথিয়া আহমেদ শিফা খুলনার ফুলতলা থানার উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের মেয়ে। জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার শুভদিয়া এলাকা থেকে  সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়। এরই প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৫৪৬, তারিখ-১১ এপ্রিল, ২০২৫।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ জীবন ইসলাম হৃদয়কে গ্রেফতার ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফাকে উদ্ধার করে। ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে, তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে উক্ত মামলার  বাগেরহাটের ফকিরাহাট থানায় হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

প্রকাশ্যে গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করা যুবদল নেতাকে ৩ দিনের আল্টিমেটাম
প্রকাশ্যে গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করা যুবদল নেতাকে ৩ দিনের আল্টিমেটাম

রাজনৈতিক পরিচয়ের আড়ালে দখলদারিত্ব, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। এমনকি সেনাবাহিনীর কাছে বিচার চাওয়ায় প্রতিশোধ Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন