ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে সে নিয়েই চলছে আলোচনা। এবার এই বিষয়টি নিয়ে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।শনিবার (১২ এপ্রিল) এ প্রসঙ্গে সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত। এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।’শোভাযাত্রায় আরও বেশি মানুষ অংশ নেবে জানিয়ে তিনি লিখেন, ‘কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বেশি সংখ্যায় অংশ নেবো।’‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ঐ বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যাম্ভাবী হয়ে উঠল।’পোস্টের শেষে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘জুলাই চলমান।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্লায়েন্ট সার্ভিস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি Read more

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার Read more

সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন