টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে গোড়াইল বায়তুল ফালাহ মসজিদ মাঠে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সাইকেল পুরস্কার প্রাপ্তরা হলেন- গোড়াইল গ্রামের জলিলের ছেলে বিধান হোসেন (১৩), মান্নান মিয়ার ছেলে সামি (১২), স্বপন সিদ্দিকীর ছেলে রবিউল সিদ্দিকী (১২) ও মিজান সিদ্দিকীর ছেলে রিয়াদ সিদ্দিকী (১১)।এসময় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, মসজিদের সভাপতি আব্দুল মোবিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক রবিউল হাসান সিদ্দিকী, সাবেক সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী, সদস্য মফিজুর রহমান সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা শহিদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।এরআগে গত ফেব্রুয়ারি মাসে গোড়াইল গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী আফজাল মুসাদ্দিক সিদ্দিকী মুসা ঘোষণা দিয়েছিলেন ১০ থেকে ১৮ বছর বয়সী মুসল্লি টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু
৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) Read more

হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন