ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ‍শুক্রবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের অবস্থান তুলে ধরেন তিনি। খবর সৌদি গেজেট  তিনি জানান, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে।ফয়সাল বিন ফারহান বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবে মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থকারীর দায়িত্ব পালন করা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা আছে বলে জানিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। সেখানেও সবাই উল্লেখ করেন গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির (পিএ) সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। পশ্চিমতীরে পিএ এর শাসন থাকলেও গাজা শাসন করে হামাস।প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। এ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রসহ কাতার ও মিশর তৎপরতা চালায়। শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হলেও দুই মাস পর তা আবার ভেঙে যায়। এরপরই ১৯ মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েল। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।শনিবার (৬ Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে
চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে

চাঁদাবাজি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত অপরাধ। এটা একধরনের দস্যুতা। ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুনাহ। চাঁদাবাজি করা কবিরা গুনাহ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন